শেষ থেকে শুরু হোক আলোচনা । গ্রন্থের শেষ প্রচ্ছদে কবি জাহানারা মজুমদারের বিস্তৃত পরিচিতির পাশাপাশি আছে আলোচ্য গ্রন্থ নিয়েও কিছু কথা - ‘ কবি জাহানারার কবিতায় সমাজের নিপীড়িত মানুষের হাহাকার মনকে নাড়া দেয় । মানুষের দুঃখ , কষ্ট , জরা , মৃত্যু কবিকে ব্যথিত করে । নারী পুরুষের বৈষম্যকে তুলে ধরে এক মানবিক পৃথিবীর প্রত্যাশা করেন কবি । মানুষের প্রতি অদম্য ভালোবাসা তাঁকে বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অন্যায়ে গর্জে উঠতে নাড়া দেয় । কবিতার মাধ্যমে তিনি বরাবরই এইসব তুলে ধরার চেষ্টা করেন … । ’ প্রথম কাব্যগ্রন্থ ‘ হৃদপিণ্ডের ব্যথা ’ র পর সদ্য প্রকাশিত হল কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ আহত ঝিনুক ’ । প্রথম থেকে দ্বিতীয়তে পৌঁছাতে গিয়ে কবি এক চুলও সরে আসেননি তাঁর বক্তব্য থেকে । একই ধারায় তাঁর একের পর এক কবিতায় ঝরে পড়েছে অন্যায় , অবিচার , বৈষম্যের বিরুদ্ধে তীব্র ঘৃণা , শ্লেষ , প্রতিবাদ । পাশাপাশি প্রত্যাশার শিখরে অবস্থান করেন কবি । এক সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যাশা , এক প্রেমবিজড়িত সৌহার্দময় পৃথিবীর প্রত্যাশা । ৯৮ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে রয়েছে মোট ৯২টি এক পৃষ্ঠার কবিতা । অধিকাংশ কবিতায়ই ধরা আছ...
স্বপ্নের ফেরিওয়ালা