মাতৃভাষা যেখানে মাতৃদুগ্ধ সমান বলেই এতদিন প্রচলিত ছিল সেখানে এই একবিংশ শতাব্দীর প্রথম দুই দশক পেরিয়ে বলতে ব্যথা অনুভূত হয় যে আজ শিশু যেমন পৃথিবীব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যা , প্রকৃতি ধ্বংস , মানবসৃষ্ট প্রদূষণ ইত্যাদির ফলশ্রুতিতে বেঁচে থাকার স্বার্থে মাতৃদুগ্ধের উপর পুরোপুরি নির্ভর করে থাকতে পারছে না , পরিপূরকের উপর নির্ভর করতে হচ্ছে ঠিক তেমনি পৃথিবীর বুক থেকে নিত্যদিন হারিয়ে যাচ্ছে একের পর এক মাতৃভাষা। স্বভাবতই মাতৃদুগ্ধহীন, পুষ্টিহীন হয়ে বিচিত্র এক ভাষা-বিড়ম্বনার মধ্যেই আজকের শিশুর, আজকের প্রজন্মের বেড়ে ওঠা। ভারতবর্ষ - আসাম - ব্রহ্মপুত্র উপত্যকাও এই পৃথিবীর বুকেরই এক ভূমিখণ্ড। ভারতবর্ষের অনন্য সম্পদ ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ । এই ভূখণ্ডে ঐক্য যেমনই হোক ভাষাগত বৈচিত্র্য কিন্তু বিশাল। জাতি জনজাতি উপজাতি মিলিয়ে অগুনতি ভাষাভাষী মানুষের বাস প্রকৃতির কোলে বিস্তৃত এই সুন্দর উপত্যকায়। সরকারি, বেসরকারি তরফে যতই গুরুত্ব আরোপ করা হোক না কেন মাতৃভাষার চর্চা ও প্রসারের উপর, আখেরে ভারতবর্ষের মতো এক বিশাল জনসংখ্যার দেশে ভাষাবৈচিত্র্যের অবস্থিতির ফলে শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যমে সমতার লক্ষ্যে ইংরেজির ব...
স্বপ্নের ফেরিওয়ালা