Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১১২

আপন ঐতিহ্যের তথ্যভিত্তিক ঐতিহাসিক দলিল ‘মনু-বরাকের প্রাচীন জনপ্রবাহ’

মনু - বরাক । সূত্র অনুযায়ী ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম নদী মনু , যার গতিপথ উত্তর ত্রিপুরা জিলা হয়ে এবং আসামের বরাক উপত্যকার সর্ববৃহৎ নদী বরাক যার একটি অংশ কুশিয়ারা । বাংলাদেশের সিলেটের মনুমুখে মিলিত হয়েছে এই দুটি নদী । তাই মনু - বরাক অর্থে উত্তর ত্রিপুরা , বরাক উপত্যকা এবং বৃহত্তর সিলেট অঞ্চলকে প্রতিপাদ্য হিসেবে ধরে নিয়ে আলোচ্য গ্রন্থটির নাম ‘ মনু - বরাকের প্রাচীন জনপ্রবাহ ’ যদিও মূলতঃ স্বাধীনতাপূর্ব সময়ের বৃহত্তর সিলেটের জনপ্রবাহ , ইতিহাস , লোক পরম্পরা , মানব সম্পদ , সামাজিক বাতাবরণের উপর এক গভীর অধ্যয়নসঞ্জাত এবং গবেষণাকৃত রচনার সম্ভার এই গ্রন্থ । অর্থাৎ এক সুচিন্তিত গ্রন্থনাম ।   লেখক ত্রিপুরার বিশিষ্ট কবি , প্রাবন্ধিক ও গবেষক মন্টু দাস । গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে মোট নয়টি অধ্যায় । দুটি অধ্যায় ইতিহাসাশ্রিত হলেও বাকি সাতটি অধ্যায় পুরোপুরি গবেষণামূলক । আগরতলার উইমেন্স কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড . নারায়ণ ভট্টাচার্য ভূমিকা হিসেবে গ্রন্থটির প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত অথচ সারধর্মী পরিচয় তুলে ধরেছেন । তাঁর কথায় ‘… ত্রিপুরায় ইতিহাস গবেষণার একটি ধারা অনেকদিন আগে থেকেই ক্ষীণভাব...