Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৫১

'কবিতার বারান্দায় প্রথম পড়েছে আলো' - গোপাল চক্রবর্তী

“ প্রথম কবিতা সত্যিকার অর্থেই আমার প্রথম কবিতা , এখানে কোন ভেজাল নেই । আর যেহেতু প্রথম কবিতা তাই এই বই আমার কাছে এক এক্সপেরিমেন্ট - আমি কী লিখি , সে উত্তরের আশায় এক পাঠক আরেক পাঠকের চোখে চোখ রেখে চেয়ে থাকবে অনেকদিন । কবিতা আসলে কী ? আমিই বা কী লিখলাম ? কবিতার কোন নির্দিষ্ট সংজ্ঞা আমি এখনো পাইনি খুঁজে , হয়তো কোনদিনই পাব না লক্ষ লক্ষ মানুষের মতো তবু একটা ধারণা টের পেয়েছি কোথাও গহীনে - কবিতা এমন কিছু শব্দ বন্ধন , পড়তে পড়তে এক ক্রাইসিসের জন্ম দেয় ভিতরে , বেজে ওঠে পড়তে পড়তে শেষ হয়ে যাওয়ার আফসোস । কবিতা সহজ মানুষের মতো সহজেই দুলিয়ে যাবে মানুষের মন , তাই কঠিন শব্দ ব্যঞ্জনার পিছনে ছুটে যাওয়া বৃথাই মনে হয়েছে আমার । আপাতত এটাই আমার কাছে কবিতা । …… এই বই এর নব্বই শতাংশই প্রেমের কবিতা , এই ‘ প্রেম ’ শব্দের সাথে জড়িয়ে আছে বিরহ , প্রেমে সুখের কবিতা এখানে খুবই কম , কবিতা যেহেতু যাপন আশ্রয় তাই কবিতাযাপনে অন্য মানুষের উপস্থিতি গৌণ । নির্জনে কবিতা বেড়ে ওঠে । কবিতা লিখার কোন কারণ নেই , সে আসে , ধরা দেয় নির্জনে , আবার হারিয়ে যায় , হারিয়ে যায় বলেই কবি ধরে রাখার চেষ্টা করেন , শব্দে আটকে রাখেন তা...