Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক যুগশঙ্খ ০৭ ও ১৪ জানুয়ারি ২০২৪

যমুনাপারে আচমকা

সবগুলো বর্ষা একই রকম হয় না । কিছু বেয়াড়া বর্ষা কুক্ষিগত করে নেয় আদ্ধেক শরৎ । এবার যদিও তেমনটি হয়নি । বৃষ্টিবিহীন শরতের সকাল বেলার আমেজ গায়ে মেখে যাদের দিন শুরু হয় তারা ভাগ্যবান , পয়মন্ত ।    রেলে করে যমুনাপার স্টেশনে বা বাস ধরে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে নেমে প্রায় দু ’ মাইল পথ পায়ে হেঁটে যেতে হয় স্বপনপুর । আসলে প্রীতমের গৃহশহর থেকে ট্রেনে সরাসরি এখানে আসার কোনো উপায় নেই । তাই বাসে করে আসাই সহজতর পথ । স্বচ্ছ শরতের এক নির্ঝঞ্ঝাট সকালে বাস থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে ওরা দু ’ জন সরাসরি ঢুকে গেল বাসস্ট্যান্ড সংলগ্ন চা - জলখাবারের সারি সারি দোকানগুলোর একটিতে । প্রীতমের সঙ্গে আজ উৎপলও এসেছে । দুই বন্ধু মিলে দু ’ দিনের জন্য বন্ধু অজিতের বোন শ্রীলেখার বিয়েতে জমিয়ে ফুর্তি করার অভিপ্রায়ে বেরিয়েছে । বিবাহ নামক বন্ধনে জড়িয়ে পড়ার আগে এই বয়সে এই যৌবনযাপন বড্ড উপভোগ করে প্রীতম । যেন এক বন্ধনহীন উড়ন্ত বেদুইন । উৎপলও বাকচাতুর্যে কম যায় না । বলতে গেলে নন - স্টপ বকবক করেই চলেছে । প্রীতম আবার খানিকটা স্বল্পবাক । খুব সতর্ক নজর রেখে চলে বাইরে বেরোলে । তার চোখালো দৃষ্টির বাইরে থেকে থাকে না কিছুই ...