যথেষ্ট মোটা কাগজ , ফন্ট এবং লাইন স্পেসিংও যথাযথ । ফলে ৮৩ পৃষ্ঠার পত্রিকাটি আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে সীমিত সংখ্যক বিষয় সন্নিবিষ্ট বইটি নিমেষেই না হলেও অন্তত সহজেই পড়ে শেষ করে ফেলা যাবে । কিন্তু আদপেই তা নয় । একের পর এক গদ্য ও পদ্যের সম্ভার এই পত্রিকা মোটেও একপঠনে শেষ হবার নয় । ‘ রবিয়ানা ’ দ্বিতীয় সংকলন । মরিয়নির (পত্রিকায় অবশ্য বানানটি মরিয়ানি হিসেবে লেখা আছে) রবিয়ানা সংগঠনের মুখপত্র তথা সাহিত্য পত্রিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে সংগঠনটির গুয়াহাটি শাখার তত্ত্বাবধানে, রাজ্যের রাজধানী শহর গুয়াহাটিতে । প্রকাশকাল জুন ২০২৪ বলে লেখা আছে যদিও সম্ভবত খানিকটা দেরি হয়েছে প্রকাশিত হয়ে পাঠকের দরবারে পৌঁছে যেতে । শক্ত মলাটের পেপারব্যাক সংকলনটির গভীরে প্রবেশ করলে দেখা যাবে একটি ছোট পত্রিকার যাবতীয় বৈশিষ্ট্য ও আঙ্গিক। কিছু লেখা যেমন তথ্য ও তত্ত্বভিত্তিক ঠিক তেমনি কিছু নবীন কবি-লেখকদেরও দেওয়া হয়েছে সুযোগ। এ সংখ্যার সম্পাদক গীতাঞ্জলী রায় ও অনুপ কুমার রায় (কলকাতা)। সম্পাদকীয়তে গীতাঞ্জলী লিখছেন - ‘...কলকল স্রোতে বাঙালি অবাঙালি সবার বুকের ভেতর রবীন্দ্রনাথ বইছেন নিজগুণে। সংস্কৃতি আর নবনির্মাণের এই অবগুণ...
স্বপ্নের ফেরিওয়ালা