Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৩

আদিমা মজুমদারের ‘দামিনী এবং অন্যান্য গল্প’

দীর্ঘ প্রতীক্ষার পর হাতে এলো বিশিষ্ট গল্পকার আদিমা মজুমদারের চতুর্থ গল্প সংকলন - ‘ দামিনী এবং অন্যান্য গল্প ’ । হয়তো সোজাসুজি গল্পবিশ্বে ঝাঁপিয়ে পড়ার জন্য উন্মুখ হয়ে থাকেন বলেই ভূমিকা এখানে নিষ্প্রয়োজন । তাই নেই কোনও নান্দীমুখ । আছে শুধু অণিমা বৈদ্য ভট্টাচার্যের সংক্ষিপ্ত কথামুখ । এবং এই কথামুখেই সম্যক ভেসে আসে গল্পকার ও সংকলনের গল্পসমূহের এক অতি সংক্ষিপ্ত সারাৎসার। মোট ৮৩ পৃষ্ঠার পেপারব্যাকে সন্নিবিষ্ট হয়েছে ১৫টি গল্প। এর আগেও এই সফল গল্পকারের সাবলীল গল্পময় চলনের যে পরিচয়টি পাওয়া গেছে সেই একই ধারায় এখানেও আদিমা স্বচ্ছসলিলা কিন্তু অতি অবশ্যই খরস্রোতাও বটে। কোনও ব্যক্তিবিশেষ নয়, গল্পকার তাঁর এই সৃষ্টিকে সমর্পণ করেছেন ‘অতীব স্নেহে মমতায়, প্রিয় জন্মস্থান - ইছারপার’কে। জন্মভূমির প্রতি তাঁর এই দায় দাগ কাটে মনে। এই গল্পকার আমাদের অতি কাছের জন এবং তাঁর সোজাসাপটা ভাবপ্রকাশের ধারার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত। ব্যতিক্রম নয় ‘দামিনী’ও। “দিঘি থেকে উঠে এসে খোলা আকাশের নিচে দাঁড়াই । মামার ঘরের চারপাশে এলোমেলো পায়ে এদিক ওদিক ছুটতে থাকি । আসাম টাইপ ঘর । - - - - - - দক্ষিণ দিকে আরেকটি ছোট ঘর ।...