Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ২১-১২-২০২৫

গরজে, প্রত্যয়ে উজ্জ্বল - ‘মনুতৈসা’ ও ‘খুমতৈয়া’

ত্রিপুরা থেকে সদ্যপ্রকাশিত দুটি ছোটপত্রিকা । ওজনে , অবয়বে , দর্শনে , লক্ষ্যে কোথাও যেন এক সাদৃশ্য প্রত্যক্ষ করা যায় । উত্তরপূর্বে ত্রিপুরা রাজ্যেই সাহিত্য চর্চা সবচাইতে বেশি হয় বললেও অত্যুক্তি হবে না । বাংলার পাশাপাশি ককবরক , রিয়াং ব্রু বা কাউব্রু কিংবা চাকমা ইত্যাদি ভাষায়ও সাহিত্য রচনা হয় নিয়মিত । প্রকাশিত হয় গুচ্ছ গুচ্ছ লিটল ম্যাগাজিন , ফোল্ডার ইত্যাদি । তবে বর্তমানে বাংলায় সাহিত্যচর্চাই সম্ভবত সবচাইতে বেশি হয় । ত্রিপুরার বাংলা সাহিত্য চর্চার রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ।   মনুতৈসা লেখক কবি আশিষকান্তি সাহা সম্পাদিত ‘ মনুতৈসা ’ পত্রিকার দ্বিতীয় বর্ষ , দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে সম্প্রতি । ২৮ পৃষ্ঠার পেপারব্যাক সংখ্যায় একটি গদ্যের বাইরে রয়েছে ২০জন কবির কবিতা । কবিতার অঙ্গনে প্রতিষ্ঠিত অধিকাংশ কবি । স্বভাবতই রয়েছে একাধিক কাব্যসুষমামণ্ডিত কবিতা , সুখপঠনের কবিতা । মনুতৈসা অর্থে মনু নদী । ককবরক ভাষায় ‘ তৈসা ’ শব্দের অর্থ হচ্ছে নদী । ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান নদী । কবিমন সততই নদীপ্রেমে মাতোয়ারা । সুতরাং কবি , সম্পাদকের নদীকেন্দ্রিক নাম সততই এক পছন্দের ...