Skip to main content

Posts

Showing posts with the label আমার লিখা গানসমূহের সম্পূর্ণ তালিকা ও তথ্য

গানগুলি মোর - - - - - -

(১) জীবনমুখী গান জীবনটা আমাদের আমরা বাঁচি ভুলিনি তোমাকে বন্ধু পাশেই আছি। আজও আমরা সব একএকই আছি এক প্রাণ এক মন এক সুরে সুর    খুব কাছে হৃদয়ের যত থাকি দূর। আজ বন্ধু তোমার তরে জয়গান রচি ভুলিনি তোমাকে বন্ধু পাশেই আছি। সময়টা এলোমেলো কঠিন জীবন জড়োয়ায় গাঁথা মালা সব দেহ মন। মিলন আশায় আজ কেন আনচান মন দিন রাত একাকার অফুরান ক্ষণ আজ বন্ধু মহামিলনের দিন গুণে আছি ভুলিনি তোমাকে বন্ধু পাশেই আছি।   আজও আমরা সব এক একই আছি ।   (২০১৮ সনে ঊচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী বন্ধুদের প্রথম মিলনোৎসব উপলক্ষে লিখা গান। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছে সহপাঠী বন্ধু তথা নামী কণ্ঠশিল্পী ড. সঞ্জীব কর। পরবর্তীতে বন্ধুদের গ্রুপে এটাকেই স্থায়ী উদ্বোধনী সঙ্গীত রূপে স্বীকৃতি দেওয়া হয় এবং বভিন্ন অনুষ্ঠানে সমবেত সঙ্গীত হিসেবে গাওয়া হয়)।     (২) আগমনি গান সুরে সুরে গানের ভেলায় ভেসে আগমনি সুরে তোমারই গান গাই জননী থেকো না মা আর তো দূরে   শারদ স্নিগ্ধ বেলায় শিউলি সুবাস ছড়ায় ময়ূরী পেখম তুলে শিশিরে ছন্দ মেলায়।   শারদীয়া সুরের ছোঁয়ায় খেলছে গগণ বক্ষ জুড়ে   বালিকা নিপুণ হাতে মালাতে ছন...