Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক শিলচর ১৬-০৪-২০২৪

আবির্ভাবেই সাড়া জাগিয়েছে ‘অক্ষরবিন্যাস’

পূর্ণিয়া , বিহার থেকে প্রকাশিত ‘ সাহিত্য সংস্কৃতি মননশীলতার সেতুবন্ধন ’ - ‘ অক্ষরবিন্যাস ’ । প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলা ২০২৪ - এ । প্রথম বর্ষ , প্রথম সংখ্যা । সম্পাদক অজয় সান্যাল ও চৈতালী সান্যাল । ‘ অক্ষরকে বিন্যস্ত করার এক ক্ষুদ্র প্রয়াস ’ হিসেবে ‘ অক্ষরবিন্যাস ’- এর আবির্ভাবপর্বে প্রথম পাতার সম্পাদকীয়তে স্বভাবতই ধরা রয়েছে কিছু প্রেক্ষাপট , কিছু প্রত্যয় ও প্রত্যাশা - ‘ অক্ষরবিন্যাস পত্রিকা প্রকাশ আমাদের দু - জনের পরিণত অপরাহ্নের ফসল । আমাদের পত্রিকায় তাই আমরা চেয়েছি দেশের বিভিন্ন রাজ্যে ও বাইরের দেশেও যাঁরা বাংলা ভাষা সাহিত্যের নিরন্তর সৃজনশীল , কিছুটা হলেও তাঁদের লেখা সংগ্রহ করে এক মলাটের ভেতর সাজাতে । … বিহারে আমরা মাতৃভাষা চর্চা নিয়ে জন্মাবধি সচেষ্ট । আমাদের চিন্তাভাবনায় সযত্নে লালিত হোক মাতৃভাষা । আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম যেন বাংলা ভাষাকে নিয়ে কাজ করে যেতে পারে । এই প্রত্যাশা অক্ষরবিন্যাস - এর …… । ’ প্রথম প্রয়াসেই কতটা উৎকৃষ্ট হতে পারে একটি পত্রিকা , কতাটা নান্দনিকতাবোধের ছাপ পরিস্ফুট হতে পারে , কতটা যত্ন ও গরজের প্রকাশ পরিলক্ষিত হতে পারে - তার প্রকৃষ্ট উদাহ...