Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত নববার্তা প্রসঙ্গ শ্রীভূমি ২২-০৬-২০২৫

ব্যতিক্রমী ধাঁচের গল্প সংকলন - ‘জমিন আসমান’

হাতে এল উত্তর - পূর্বের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা কবি , গল্পকার , ঔপন্যাসিক দিব্যেন্দু নাথ - এর গল্প সংকলন ‘ জমিন আসমান ’ । মানুষ দিব্যেন্দু এবং তাঁর লেখালেখির সঙ্গে যতটুকু পরিচয় তাতে মাটির সঙ্গে তাঁর আজন্ম হার্দ সম্পর্কের কথা উঠে এসেছে নানাসময়ে , নানা আঙ্গিকে । গ্রামপাহাড়ের মাটি , মানুষ ও তাদের নিত্য দিনের সুখ দুঃখের সতত অংশীদার দিব্যেন্দু । স্বভূম , স্বজাতি থেকে উঠে আসা তৃণমূল স্তরের মানুষদের নিয়েই তাঁর লেখালেখির বিস্তৃত জগৎ । সুতরাং গল্প সংকলনের শিরোনাম যে এমনই সার্থকতায় স্থিরীকৃত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয় । সংকলনের গল্পসমূহ নিয়ে ভূমিকায় বিশিষ্ট কথাকার , ঔপন্যাসিক শ্যামল বৈদ্য লিখছেন - ‘… আজকাল ছোটগল্প নিয়ে অনেক পরীক্ষা - নিরীক্ষা হচ্ছে । কাহিনি ছেড়ে গল্প অন্য খাতে বইছে । কখনও শুধুই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা সামান্য অনুভূতি গল্পের মোড় বদলে দিচ্ছে । ‘ জমিন আসমান ’ গল্প সংকলনে লেখক কাহিনির প্রতি বিশ্বস্ত থাকতে চেয়েছেন। কিন্তু গল্প বারবার নানাদিকে স্বত:স্ফুর্ত বিচরণ করেছে। কাহিনির অবয়ব দিয়েছেন বাউল, চাষি থেকে সাধারণ মানুষ - সবাই আমাদের খুব চেনা স্বজন। সমাজের বি...