কবি অশোক বার্মা। কবিতার সরণি বেয়ে নিরন্তর সৃষ্টিকর্মে নিমগ্ন এক সাধক কবি। অসম সরকারের সাহিত্য পেমশনপ্রাপ্ত এই কবির কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় দুই কুড়ি। এর মধ্যে রয়েছে একক কাব্যগ্রন্থ, কবিতার সংকলন, সম্পাদনা গ্রন্থ এবং কাব্যনাটিকা। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যগ্রন্থ। প্রথমে বরাক উপত্যকার কবিদের বাংলা কবিতার হিন্দি অনুবাদ গ্রন্থ এবং তারপর বরাকের হিন্দি কবিতার বাংলা অনুবাদ গ্রন্থ। ক্রমানুসারে এগোলে প্রথমেই আসছে পেপারব্যাকে ২০৪ পৃষ্ঠার ‘হিন্দি মে অনূদিত্ বরাক ঘাটি কী বাংলা কবিতায়েঁ’ গ্রন্থটি। সূচিপত্র অনুযায়ী এক সুস্পষ্ট বিভাগ বিন্যাসে বিন্যস্ত হয়েছে কবিতাগুলি। প্রতিটি বিভাগে রয়েছে অনেকানেক কবির এক বা একাধিক কবিতা। শ্রীভূমি (করিমগঞ্জ)/বদরপুর বিভাগে রয়েছে যাঁদের কবিতা তাঁরা হলেন - পরমানন্দ সরস্বতী (মৃণাল কান্তি দাস), রসময় দাস, অতুলরঞ্জন দেব, মনোজিৎ দাস, জন্মজিৎ রায়, সরোজ বিশ্বাস, কিরণশংকর রায়, বিশ্বজিৎ চৌধুরী, দিলীপ বিশ্বাস, দীপক হোমচৌধুরী, দিলীপকান্তি লস্কর, শান্তনু গঙ্গারিডি, মুজিব স্বদেশী, বিদ্যুৎ চক্রবর্তী, নারায়ণ মোদক, বর্ণশ্রী বক্সী, অপর্ণা দেব, ফরিদা পরভীন ‘রুনি’, বনানী ...
স্বপ্নের ফেরিওয়ালা