Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ০২-০৬-২০২৩

অমোঘ শব্দ আর অনাবিল অনুভূতির সমাহার ‘কিছু শব্দ কিছু অনুভূতি’

‘ কিছু শব্দ কিছু অনুভূতি ’ । বলতে গেলে পুরো গ্রন্থ জুড়ে শব্দের হাত ধরেই অনুভূতিরা খেলা করে বেড়িয়েছে আপন ছন্দে । অনুভূতি - এক থেকে অনেক । আপনজনের বিয়োগ ব্যথায় একজন কবির কলম থেকে বোধ করি বেরিয়ে আসে তাঁর শ্রেষ্ঠ কবিতাসমূহ । বিয়োগাত্মক দিশাতেই কবিতার স্ফুরণ ও বুনন বোধ করি সর্বোৎকৃষ্ট । পক্ষান্তরে এভাবেও তাই বলা যায় - কবিতা হলো প্রকৃতই দুঃখের সাথি , একাকী বেলার মরমি সাহচর্য । মধ্য অসমের লংকা শহরের বাসিন্দা কবি মনোজকান্তি ধর - এর সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ কিছু শব্দ কিছু অনুভূতি ’ ও তারই এক জ্বলন্ত নিদর্শন । কবির এই দুঃসহ জীবনের পারিপার্শ্বিকতা এবং সার্বিক কাব্যপরিচিতি নিখাদ বয়ানে ফুটে উঠেছে একই শহরের খ্যাতনামা কবি, সাহিত্যিক রতীশ দাস-এর ‘অভিপ্রায় এবং অনুরোধ’ শীর্ষক ভূমিকায় - যেখানে তিনি লিখছেন ‘বই কবিতার; হাতড়ে কিছু বলতে গেলে কতটাই বা বলা যায় আর; বিশেষত পাঠক ভেদে কবিতার মাত্রাতেই ঘটে কত যে সংযোজন-বিয়োজন, তবে কবিতা সম্পর্কে ব্যক্তি বিশেষের আপন হার্দিক অনুভব যথেষ্ট মানে রাখে, তাই বলার চেয়ে কবিতার অধরা মাধুরী হৃদয়ে বয়ে চলাটা কম কথা নয়।...... অনুজপ্রতিম মনোজকান্তি ধরের প্রথম বই -...