এতগুলো কবিতা অথচ জুতসই একটি ট্যাগলাইন খুঁজে পাওয়া যাচ্ছে না । আগে এমন ছিল না কবি শতদল আচার্যের কাব্যগ্রন্থের পাঠবেলায় । অবাক কাণ্ড যদিও এর একটাই কারণ । কবি এখানে কোনও একটি বিষয়কে পাখির চোখ করেননি । বিচিত্র বিষয়ের উপর ব্যক্ত করেছেন অব্যক্ত কথাছবি । আস্ত একটি সময়কে ধরে রাখতে চেয়েছেন কবি । সময় মানেই তো এক বিস্তৃত যাপনবেলার বিশাল অধ্যয়ন । স্বভাবতই বিষয় , যাপনকথা আর বহু সত্যকথনের কাছে হার মানতে হয়েছে কাব্যিকতাকে । আর কাব্যিক উচ্চারণ না হলে ট্যাগলাইন কোথায় ? তবে কাব্যিকতা যে পুরোপুরি অনুপস্থিত সে কথা বলা যাবে না একেবারেই । আছে সে বিষয় সাযুজ্যে , স্পষ্ট অনুভবে । যথেষ্ট মায়া মিশিয়ে দিয়েছেন কবি তাঁর কবিতায় । তবু সময় যে বড়ই নিঠুর । ‘ মায়াময় সময় ’ কবির কততম কাব্যগ্রন্থ তা বোঝার উপায় নেই কারণ ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থাদির কোনও উল্লেখ নেই আলোচ্য সংকলনটিতে । বইওয়ালা বুক কাফে , কলকাতা থেকে প্রকাশিত ৬৪ পৃষ্ঠার আলোচ্য সংকলনটিতে আছে মোট ৫৪টি কবিতা । বিষয় বিচিত্র হলেও সার্বিকভাবে দুটি বিষয়ভাগে একে উপস্থাপিত করা যায় । এক ভালোবাসা এবং দুই বন্ধুকৃত্য । এছাড়া যা রয়েছে তা কবির যাপন অনুভব , আপন...
স্বপ্নের ফেরিওয়ালা