Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৭

উদাসী ফাগুন

এমনি কোনো এক ফাল্গুনে কাল গুনে মেলেছিল আঁখি ধরা দিয়েছিল সুখ পাখি। রোদ ঝলোমল টুকটুকে লাল ফাগুন ছড়ায় আবির গুলাল নীলতনু কাঁপন ধরায় বুকে কাল থেকে আজ আজ থেকে কাল। এমনি কোনো এক ফাল্গুনে প্রথম চেয়েছে চোখ মেলে সেই চোখে আজো হাসি খেলে। উড়ুউড়ু মন টাপুর টুপুর পৌষ ছোঁয়া মেঘে উদাস দুপুর মোহনা বেলায় মিছেই ভোরাই বুক ধুকপুক আলেয়া নূপুর। এমনি কোনো এক ফাল্গুনে ধরেছিল এসে হাতে হাত আজ হারিয়ে গেছে সে রাত। কনকনে শীত লেপমুড়ি রাত নতুন সোহাগে রোজ বাজিমাত বঁধু হে আমার এত ভালোবাসা এ জীবন কেয়াবাত কেয়াবাত।