Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৪৯

বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ ‘মানবী’

বরাক উপত্যকা থেকে যে ক ’ টি ছোট পত্রিকা প্রকাশিত হয় তাদের মধ্যে ‘ মানবী ’ অন্যতম এবং একটি উল্লেখযোগ্য পত্রিকা নিঃসন্দেহে । গ্রহণযোগ্যতার নিরিখে এ কথা বলা যায় হলফ করে । তবে নিয়মিতভাবে প্রকাশের ক্ষেত্রে ‘ মানবী ’ পিছিয়ে পড়ছে প্রায়শই । তাই একের পর এক যৌথ সংখ্যা প্রকাশিত হচ্ছে । উল্টো করে বললে যৌথ সংখ্যা প্রকাশ করেই নিয়মানুবর্তিতা রক্ষা করে চলেছে । এতে ক্ষতি পাঠক বই আর কারোও নয় । কারণ বিষয়ে , বৈচিত্র্যে ‘ মানবী ’ সততই একটি উন্নত মানের পত্রিকা । সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার ডিসেম্বর ২০২২ - মার্চ ২০২৩ সংখ্যা ( ষোড়শ ও সপ্তদশ বর্ষ , শীত - বসন্ত সংখ্যা ) । ‘মানবী’ বিষয়ভিত্তিক পত্রিকা না হলেও একটি অংশ বিষয়ভিত্তিক হয়ে থাকে সাধারণত। এবারের বিষয় ছিল ‘পুরাণ পাতা থেকে’। এই পত্রিকার সূচিপত্রের বিন্যাস বরাবরই ব্যতিক্রমী। যথারীতি অন্যথা হয়নি এ সংখ্যাতেও। প্রথমেই সম্পাদকীয়র পর আছে পুরাণ নির্ভর কিছু প্রবন্ধ-গল্প, অবশ্যই নতুন আঙ্গিকে, আধুনিক দৃষ্টিভঙ্গির নিরিখে। ‘মানবী’র চার নিয়মিত সম্পাদকের মধ্যে এবারের সম্পাদক হচ্ছেন দোলনচাঁপা দাসপাল। সম্পাদকীয়তে বলা হয়েছে - ‘...... অতীতের সমস্ত অভিজ্ঞতাই ত...