কাব্য শব্দটির বহুল প্রচলিত অর্থ যদিও কাব্যগ্রন্থ বা দীর্ঘ পদ্যরচনা কিন্তু এই শব্দের মূল অর্থ হচ্ছে ‘ গদ্য বা পদ্যে রচিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা ’ । অর্থাৎ একটি গদ্যকেও উপযুক্ত অর্থে কাব্য বলা যেতেই পারে। এবং সেই সূত্রে একটি উপন্যাসের শিরোনাম ‘মাটির কাব্য’ও হতেই পারে, যেখানে মাটির গন্ধ, মাটির সুখ দুঃখই উপন্যাসের দীর্ঘ ও প্রধান উপজীব্য বিষয়। নারায়ণ মোদক বরাক উপত্যকার বাসিন্দা। যতটুকু কবি, লেখক তার চাইতেও বেশি পরিচিত একজন সফল সম্পাদক হিসেবে। এর আগেও তাঁর একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই অর্থে তিনি ঔপন্যাসিকও। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘মাটির কাব্য’। ১৫৮ পৃষ্ঠার এই উপন্যাসকে একটি নিখাদ সামাজিক উপন্যাস হিসেবেই শ্রেণিভুক্ত করা সংগত হবে বলে মনে হয় যদিও বিভিন্ন অনুষঙ্গ এসেছে কাহিনিরই খাতিরে। দেশভাগ পরবর্তী সময়ে দেশান্তরী উদ্বাস্তু জীবনের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করেই মূলত এই উপন্যাস। দেশভাগের বিড়ম্বনায় হিন্দু বাঙালির দুঃখ দুর্দশার করুণ কাহিনি গল্প, কবিতা, উপন্যাসে প্রচুর লেখা হয়েছে। এখনও হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ও সাহিত্য পরিমণ্ডলে খুব গুরুত্ব সহকারে সেসব বিবেচ্য হচ্ছে আ...
স্বপ্নের ফেরিওয়ালা