মন গগনে উঠছে ভেসে সুর যে বিষম ধুপছায়ে ছেয়ে আছে অনন্ত প্রশ্ন শুধু রঙিন যত সুখের ছবি - গেছে বহু দূর তোমাকে আজ খুঁজি শুধু আগের মতো। মাঠের শেষে দিগন্ত যেখানে ছুঁয়েছে নীলিমা রচে যাই আজ ইচ্ছে ছন্দ সেখানে। শেষ বেলাতে মিলবো আবার কোন বা দেশে ষড়ঋতু জুড়ে শুধুই যে তুমি - শুরু থেকে শেষ যে পথ ধরে গেছ তুমি, আমি খুঁজি সেই পথ যে না বলা কথার ভাষায় বসে রচি গান অজানা। পাহাড় প্রতিম প্রভু হে আমার চাই না শিরোপা ইচ্ছে শুধু দুঃখ ভুলে সুখের গান যে গাই।
স্বপ্নের ফেরিওয়ালা