উড়তে শিখেছে মানুষ , হারাতে শিখেছে সম্ভ্রম ডানার পালক জুড়ে মৃত্যুর পরোয়ানা নিয়ে হানা দেয় অন্তরে , অন্দরমহলে নীল বিষ ছড়িয়ে দেয় রন্ধ্রে রন্ধ্রে । জেনেশুনে বিষ করে পান , ওরা এগিয়ে যায় কিংবা পিছিয়ে … সহমরণের চিতায় , অবুঝ হুজুগে , স্বেচ্ছায় । কেউ ডেকে বলে জোর - যেও না , ওদিকে মৃত্যু আছে পথ চেয়ে … তবু এগোয় মানুষ , তছনছ করে দেয় সাবধানবাণী , বলে সব মিথ্যে । মিথ্যে পরম্পরা , মিথ্যে সব হার মানা বারণকথা আমরা স্বাধীন , আমরা সব পারি কী আছে যা আমরা নারি ? আগুনপাখি নিজেই মরে বাঁচে মিছে প্রলোভনে ঝাঁপ দিয়ে মরে কোমল অঙ্গ সঁপে দেয় , আগুনেরই কাছে ।
স্বপ্নের ফেরিওয়ালা