Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৩

এসো পুলকে - এক পলকে

কিছু ভালো লাগে না এত নীরব চরাচর , নেই কোলাহল , নেই কলহ কলরব।   অনন্ত সময় , কাটে না বেলা শুধু পথ চাওয়া।   নেই অভিযোগ , নেই তির্যক কথাশর নেই পিছু তাড়া , নেই নিঃশব্দ পদচারণা। তুমিহীন গৃহকোণ স্তব্ধতার মৌনী পাহাড় অসহ্য নীরস যাপন বেলা শুধু   ভাবনার অতলে ডুবে যাওয়া ক্ষণ।   শেষের সেদিন তুমি একা , কিংবা আমি কাটবে বেলা কেমনে কী জানি ?   থাক সে কথা - এসো পুলকে কেটে যাক এই অসহ যাপন - চোখের পলকে।