Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১৫৯

অণুগল্পে উদ্ভাসিত অনুভূতি, অনুভব

বাইরের প্রচ্ছদ, ভিতরের কাগজ, ছাপা, অলংকরণ সব মিলে পাঠকের ‘প্রথম দৃষ্টিতেই প্রেম’-এর ছোঁয়ায় নন্দিত হতে বাধ্য উন্নয়ন সংঘ, আগরতলা থেকে প্রকাশিত ‘স্বরবর্ণ’ পত্রিকার প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যা (নভেম্বর ২০২৫) - ‘নির্বাচিত অণুগল্প’ সংখ্যাটি। সাদেক মুকুল-এর প্রচ্ছদ ও সম্পাদক সুমিতা দেব-এর নামলিপি ও রংবাহারি প্রচ্ছদ রূপায়ণ অনায়াসে নজর কেড়ে নেবে পাঠকের। ভেতরের পাতায় চোখ রাখলে প্রথমেই রয়েছে ‘কথাপৃষ্ঠা’ শিরোনামাঙ্কিত সম্পাদকীয় যেখানে বর্ণিত কথা সহজেই খেই ধরিয়ে দেয় পাঠ-সূচনার - ‘উপন্যাস, গল্প-ছোটোগল্পের পর অণুগল্প এখন বাংলা কথাসাহিত্যে একটি শক্তিশালী ও জনপ্রিয় ধারা। অনেকটা হ্যামলিনের বাঁশিওয়ালার মতো - বাঁশির সুরে সে আমাদের মন-মননকে ছুঁয়ে যায়। একটিমাত্র ঘটনা বা অনুভূতিকে ভিত্তি করে গড়ে ওঠা একটি সম্পূর্ণ গল্পের প্রকাশই হল অণুগল্প। তাছাড়া খুব কম শব্দে লেখা আমাদের জীবনের গভীর তাৎপর্য তুলে ধরাই অণুগল্পের অন্যতম গুণ। ছোট্ট আকারে লেখা হলেও থাকে একটি বিশেষ অনুভূতি - যা সহজেই হৃদয় স্পর্শ করে - পাঠকের অনুভব ও উপলব্ধিতে পৌঁছাতে সাহায্য করে। …ত্রিপুরার লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিকদের কলমে এই অণুগল্প সংখ্যা যেমন স...