কাহিনি , তার ব্যাপ্তি , তার চলন , চমক , মোড় , বুনোট ও উপস্থাপনাই একটি উপন্যাসের প্রধানতম প্রতিপাদ্য । উত্তরপূর্বের ঔপন্যাসিকদের মধ্যে দেশভাগ ও তজ্জনিত সৃষ্ট কাহিনিই সর্বাপেক্ষা পছন্দের । এই বিষ্যটির উপরই লেখা হয়েছে সবচাইতে বেশি গল্প , উপন্যাস , গদ্য । তবে এর যে ব্যত্যয় নেই তাও নয় । দেশভাগ পূর্ববর্তী কাহিনি যেখানে নিতান্তই বিরল আজকের দিনে সেখানে তৎপরবর্তী ঘটনাসমূহকে প্রতিপাদ্য করে লেখা হয়েছে বহু কাহিনি যেখানে স্থান পায়নি দেশভাগ । সেরকমই এক সম্পূর্ণ দেশজ কাহিনিভিত্তিক উপন্যাস ‘ অলকানন্দার তীরে ’ । পরিতোষ তালুকদার এ অঞ্চলের খ্যাতনামা গদ্যকার । তাঁর একাধিক গল্প সংকলন ও উপন্যাস প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই । সম্প্রতি হাতে এল তাঁর সর্বশেষ উপন্যাসটি । এই উপন্যাসের ধর্ম নির্ধারণ করা খানিকটা জটিল কাজ নিঃসন্দেহে । তবে উপন্যাসের সবচাইতে পাঠকপ্রিয় দুই বিষয়কে এক করে দিয়ে যেভাবে এগিয়েছে কাহিনি তাতে পাঠকসমাজে উপন্যাসটি হয়ে উঠেছে সর্বাংশে গ্রহণযোগ্য। সমান্তরালভাবে তাই উপন্যাসটিকে আখ্যায়িত করা যায় প্রেমধর্মী এবং ভ্রমণধর্মী উপন্যাস হিসেবে। নির্ণায়ক সিদ্ধান্তের ভার তাই তোলা রইল পাঠকের জন্যই। উত্তরপ...
স্বপ্নের ফেরিওয়ালা