Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৪৪

নিথর মানবতার কাব্য সংকলন - 'হৃদপিণ্ডের ব্যথা'

নিথর মানবতার কাব্য সংকলন - ‘ হৃদপিণ্ডের ব্যথা ’   একটি কাব্যগ্রন্থ একজন কবি ও তাঁর পাঠকের মধ্যে তৈরি করে এক অমোঘ সম্পর্কের ইতিহাস । পাঠকের মননে তৈরি হয় কবি ও তাঁর কবিতার অন্তর্লীন পরিচিতি । কবিতার হাত ধরে সৃষ্টি হয় কবির মনের অন্তরমহলে জাগ্রত কথা ও ভাবনার প্রতি পাঠকের অনুসন্ধিৎসু কাব্যপিপাসা । কবি জাহানারা মজুমদারের ‘ হৃদপিণ্ডের ব্যথা ’ কাব্যগ্রন্থটি এক নজরে পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম তার অসাধারণ প্রচ্ছদ এবং ছিমছাম বাঁধাই - এর সৌজন্যে । এবার কাব্যগ্রন্থের আলোচনার সূচনা পর্বে সংকলনের গভীরে পাঠ - সন্তরণের পূর্বে কাব্যসলিলের গভীরতা যাচাই - এর উদ্দেশে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক ব্লার্বে - ‘…… প্রথম গল্প লিখা ১৯৮৫ খ্রিস্টাব্দে কলেজ ম্যাগাজিনে । স্নাতকের পরেই বিয়ে , বিয়ের পর লেখালেখি প্রায় স্তব্ধ । তারপর ধীরে ধীরে আবার লিখতে শুরু করেন । … ২০১৭ থেকে কবিতায় ঝুঁকে পড়েন জাহানারা । বরাক ও বাংলাদেশের অনেক যৌথকাব্যে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে । … জাহানারার কবিতা আমাদের সময় এবং না - সময়ের কথা বলে , বলে জীবনযাপনে অসংগতির কথা , মাটির খুব কাছে থেকে জীবনকে দেখেছেন কবি । অসংগতি আর বৈষম...