অপ্রিয় সত্য কথাটি প্রথমেই বলে ফেলা ভালো। কথায় আছে আগে তেতো, পরে মিঠে। ইতিহাস বড়ই বিচিত্র। এবং বিতর্কিতও বটে। ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়া খুব সহজ কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে এই কাজে ব্যক্তিবিশেষের কোনও অবদান কিংবা কর্মকাণ্ড কোনও প্রতিপাদ্য বিষয় নয়। প্রতিপাদ্য হচ্ছে সেই ব্যক্তিবিশেষের মূল্যায়ন। মূল্যায়নকারী বা ইতিহাসকারগণের অবদান বা কর্মকাণ্ডই মূল প্রতিপাদ্য। এবং এটাও নিশ্চিত সত্য যে ইতিহাসকারদের মূল্যায়ন বহুলাংশে ইজম্ দ্বারা নির্ধারিত। যুগ যুগ ধরে চলে আসা এক বিশেষ গোষ্ঠীর এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। তারই ফলশ্রুতি বহু বিশিষ্ট ব্যক্তির নাম ও কর্মারাজির ইতিহাসে ঠাঁই না পাওয়া এবং অপেক্ষাকৃত নিম্ন মেধার, নিম্ন কার্যক্ষমতাধর ব্যক্তিদের নাম ইতিহাসের পাতায় সংযোজন । আর এখানেই বিড়ম্বনা। ব্যতিক্রম নয় সাহিত্য - সংস্কৃতির ক্ষেত্রটিও । বিশেষ করে সাহিত্য-ক্ষেত্রে এই বিড়ম্বনার বাড়বাড়ন্ত সেকাল থেকে একাল অবধি। এবং ওপার থেকে এপার বাংলা এমনকি আমাদের একান্ত নিজস্ব এই উত্তরপূর্ব বা বলা ভালো ঈশান বাংলার ক্ষেত্রেও। গুণমানসম্পন্ন সাহিত্যসৃষ্টির ক্ষেত্রটিতে বড়ই দৃষ্টিকটুভাবে লক্ষ করা যায় এক বিশেষ লেখক গোষ্ঠীর লেখাল...
স্বপ্নের ফেরিওয়ালা