Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ২২-০৩-২০২৫

সমকালীন গল্পবিশ্বে অন্যতম উৎকৃষ্ট সংকলন - ‘খোলা হাওয়া’

এটা বহু কাল ধরেই চলে আসছে । প্রচারের আলোয় এক লেখক গোষ্ঠী একে অপরের জিন্দাবাদের মাধ্যমে লেখালেখির জগতে ভাস্বর হয়ে উঠছেন । অপর দিকে সেইসব লেখালেখির চেয়ে বহুগুণ উৎকৃষ্ট রচনা সত্ত্বেও অনেকেই থেকে যাচ্ছেন পর্দার আড়ালে । এক শ্রেণির নিষ্পৃহ পাঠকও এর জন্য বহুলাংশে দায়ী । পড়লাম , উপভোগ করলাম আর বই বন্ধ করে তাকে রেখে দিলাম চিরতরে । কী কবিতা , কী গল্প-উপন্যাস , প্রবন্ধ - নিবন্ধ । সব ক্ষেত্রেই একাধারে এই নিষ্পৃহতা এবং বিপ্রতীপে এই স্বজনপোষণ । তা না হলে বরাক উপত্যকা থেকে সদ্য প্রকাশিত অরুণকুমার সেন - এর গল্প সংকলন ‘ খোলা হাওয়া ’ কেন উঠে এল না প্রচারের আলোয় ? কেন তথাকথিত বৌদ্ধিক মহলে তা হয়ে উঠল না আলোচনার বিষয়বস্তু ? গোষ্ঠীবদ্ধ লেখক নন বলেই কি ? ‘ খোলা হাওয়া ’ গ্রন্থটি যাঁরা পড়েননি তাঁরা নিশ্চিতই রয়ে গেলেন লেখালেখির হাল হকিকত থেকে দূরে , হারালেন গল্পপাঠের নিরালা সুখ । ২৬৪ পৃষ্ঠার বোর্ড বাঁধাই এই সংকলনটিতে রয়েছে লেখকের বিচিত্র স্বাদের মোট ২৪টি গল্প। এক একটি গল্পে যেন উন্মোচিত হয়েছে পরিবর্তিত সময়ের বাস্তব প্রেক্ষিত। যেন সাদা আলোয় লুকিয়ে থাকা কালোর অন্তর্নিহিত উপস্থিতি। সেই বৈপরীত্যকে চোখে...