Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৩৬

ত্রয়ী উপন্যাস ‘নেভারল্যান্ড’-এর প্রথম পর্ব ‘জিরো আওয়ার’

অসমিয়া ভাষার ত্রয়ী উপন্যাস ‘ নেভারল্যান্ড ’ । বাংলা অনুবাদে তার প্রথম ভাগ ‘ জিরো আওয়ার ’ প্রকাশিত হল সম্প্রতি । লেখক খ্যাতনামা সাহিত্যিক রীতা চৌধুরী । উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন বাসব রায় । উপন্যাসের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ , তার প্রেক্ষাপট ও পরিণাম তথা এক বিশেষ সম্প্রদায়ের দেশত্যাগ ও প্রব্রাজন । প্রশ্ন উঠতেই পারে যে একজন অসমিয়া ভাষার সাহিত্যিক কী করে এমন একটি বিষয় নিয়ে উপন্যাস রচনার পথে অগ্রসর হলেন ? প্রশ্নের উত্তর পেতে বেশি সময় লাগার কথা নয় । পাঠপর্ব শুরু হতেই একটা ধারণা মনে পাকাপোক্ত হয়ে বসে যে ঔপন্যাসিক নিজস্ব লব্ধ অভিজ্ঞতা থেকেই এই বিশাল কাণ্ডের উপর উপন্যাস রচনায় উদ্যোগী হয়েছেন । পাঠক আরোও অবাক হবেন যখন পাঠ শেষে একটি সিদ্ধান্ত অন্তরে বদ্ধমূল হবে যে দেশভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বহু বাংলা সাহিত্যকর্মের চেয়ে আলোচ্য উপন্যাসটি তার ব্যাপ্তি , তার গভীরতায় এগিয়ে আছে বহু দূর । এই পর্বে উপন্যাসে যে ঘটনাগুলো এসেছে তা ক্রমান্বয়ে এ রকম - তৎকালীন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, শেখ মুজিবের নেতৃত্বে রাজনৈতিক ঘটনাক্রম, ছাত্রযুবকদের স্বাধীনতার পক্ষে আন্দোলন, ভাষা ও ধর্মের ছুঁতোয় পূর্ব প...