Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৩৬

দৃঢ়বন্ধন ‘শারদ অর্ঘ্য’

শতাধিক নির্বাচিত কবিতার অনবদ্য শারদ সংকলন - দৃঢ়বন্ধন ‘শারদ অর্ঘ্য’ অনেকেই কবিতা লিখেন , কবিতা পড়েন কিন্তু কবিতার গরজে প্রতি সপ্তাহে কবিদের কাছ থেকে কবিতা সংগ্রহ করে পত্রিকা প্রকাশ করে থাকেন - তাও নিয়মিত , বহু বছর ধরে - সেরকমটি কিন্তু সহজে কোথাও খুঁজে পাওয়া যাবে না । অথচ আমাদের ‘ বাড়ির কাছে আরশি নগর ’ বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে পম্পা গুহ ঠাকুরতা এবং দেবাশীষ গুহ ঠাকুরতার যৌথ সম্পাদনায় সাপ্তাহিক কবিতার অণুপত্রিকা হিসেবে ‘ দৃঢ়বন্ধন ’ প্রকাশিত হয়ে আসছে নিয়মিত । সম্প্রতি শারদ সংখ্যা হিসেবে দুই বাঁধাই মলাটের ভেতর মোট ১০৬টি কবিতার সমাহারে প্রকাশিত হলো দৃঢ়বন্ধন-এর ‘শারদ অর্ঘ্য’। ‘পহলে দর্শনধারী ফির গুণ বিচারি’ - শারদ অর্ঘ্য-এর প্রচ্ছদ এক নজরে প্রথমেই পাঠকের চিত্ত আকর্ষণ করে নিতে সক্ষম। ভেতরের মণিমুক্তোগুলোকে নাড়াচাড়া করার খিদে চাগিয়ে দেয়, অথচ কী আশ্চর্য, কোথাও প্রচ্ছদ শিল্পীর নামোল্লেখ নেই। ব্যতিক্রমী এই বিশাল সম্ভারের সম্পাদনায় উপরোক্ত দুই জনের সঙ্গে রয়েছেন আরোও তিনজন স্বনামধন্য কবি - সুপ্রদীপ দত্তরায়, সুশান্ত ভট্টাচার্য এবং গোপাল চক্রবর্তী। স্বভাবতই চমৎকার একটি সম্পাদকীয় রয়েছে - যার...