Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক যুগশঙ্খ পত্রিকা ০১-০৬-২০২৫

প্রত্যাশা ও প্রত্যয়ের বার্তা নিয়ে প্রকাশিত ‘সমন্বয়’

‘এক বৃন্তে দুটি কুসুম’। সমন্বয়ের শ্রেষ্ঠ আঙ্গিক হিসেবে সর্বজনস্বীকৃত একটি শব্দবন্ধ বা বাক্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে সবার মননে। তবে ভিন্ন বৃন্তের দুটি কুসুমও যে পরস্পরকে জড়িয়ে ধরে সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম এমন ভিন্ন চিন্তার উদ্রেক একজন শিল্পীর বাইরে কে আর করতে পারেন ? এমনই চমৎকার একটি চিন্তাসমন্বিত প্রচ্ছদেই উজান অসমের মার্ঘেরিটা থেকে প্রস্ফুটিত হল বাংলা সাহিত্য সভা, অসম-এর লিডু-মার্ঘেরিটা শাখার প্রথম মুখপত্র তথা সাহিত্য পত্রিকা ‘সমন্বয়’। বস্তুত এই প্রচ্ছদ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সংখ্যাটিকে। সৌজন্যে কবি ও শিল্পী বিকাশ সরকার। ১৩৬ পৃষ্ঠার ত্রিভাষিক এই সংখ্যাটির সম্পাদক আরেক পোড় খাওয়া লেখক শান্তনু সরকার যিনি পেরিয়ে এসেছেন সমাজ-সাহিত্যের বহু ঘাত প্রতিঘাত এবং রাজ্যের প্রধান দুটি ভাষার সাহিত্য জগতে যাঁর সব্যসাচী ভূমিকা অনস্বীকার্য। প্রথম সংখ্যা হিসেবে দুই মলাটের ভিতরে যদিও রয়ে গেছে বহু ত্রুটি, বহু অপরিপক্কতার ছাপ তবু গরজ, প্রয়াস ও শ্রমের উপস্থিতিও সমানভাবেই প্রকট। লেখালেখির সম্ভারও কম নয়, বিশেষ করে প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকদের পাশাপাশি স্থানীয় কবি লেখকদের উপস্থিতি লিটল ম্যাগাজিনের ধর্...