দুন্দুবুড়ি প্রতিটি রাতের গোপন অভিসারে তোমাকে জাগিয়ে তোলার গরজ কি শুধুই আমার ? খোলস কি একা তোমারই আছে ? নরম মাটির শঙ্কু ছাঁচে কুমোর হয়ে খোলস ভাঙ্গার দায় কি শুধু আমার বলো ? এক তরফের এ অভিমান উল্টোখাতে বইবে কি আর ? সুখের তরে নিতি রাতের হ্যাংলা বাজের হামলে পড়া খেয়ালীর এ কেমন খেলা ? তুমিই কি সেই পোতায় থাকা , বিবর তলে লুকিয়ে থাকা , কোমল হাতের হালকা ছোঁয়ায় - খোলস ছেড়ে বেরিয়ে আসা লাস্যময়ী দুন্দুবুড়ি - শুধুই আমার ?
স্বপ্নের ফেরিওয়ালা