এভাবে কি আর পালটে ফেলা যায় মানচিত্র ? সেই তো আকাশ, নদী-পথ-প্রান্তর কেন তবে এত শবের উৎসব, জান্তব উল্লাস ? বারুদের ধোঁয়ায় যদি ছেয়ে যায় আকাশ স্তব্ধ হয় যদি উত্তরপুরুষ, শ্বাস-প্রশ্বাস - কে নেবে তার দায়, যদি মাইলস্টোনে লেখা থাকে বিশ্বাসঘাতকের পরিচয়, তবে ভাবীকালের পাতায় লেখা হবে নতুন ইতিহাস। তার চেয়ে, হে কাপুরুষ বাহক হও পুনর্জন্মের ইতিহাস আর কৃতজ্ঞতার।
স্বপ্নের ফেরিওয়ালা