Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত মানবী পত্রিকা শিলচর ১৬_১ সংখ্যা

ভালোবাসি ভালোবাসি

সামনের বাস রাস্তা সংলগ্ন ব্যালকনিতে রোদ আসতে আসতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হওয়ার উপক্রম । শীতের সকালটা তাই বড়োই বিরক্তিকর । উত্তর ঘেঁষা পশ্চিম দিকে ঘরের ব্যালকনি হলে যা হবার তাই হয়েছে । এতে অবশ্য দুঃখ করে লাভ নেই । ভিক্ষের চাল কাঁড়া আর আকাঁড়া । পকেটের পরিমাপেই ঘরদোর হয় সবার । অথচ জন্মভিটের সেই ঘরখানি ! পশ্চিম ভিটের ঘর ছিল । শীতের সকালে সারা উঠোন জুড়ে মিষ্টি রোদের সেই শুভ্র আমেজ এ জীবনে ভুলবার নয় । উপরি পাওনা ছিল উঠোনের প্রান্ত জুড়ে হলুদ অতসী ফুলের গাছে মাকড়সার সদ্য বোনা জালে জমে থাকা শিশিরকণায় বিশাল সূর্যের পরমাণু - প্রতিবিম্ব আর ফুলে ফুলে উড়ে আসা বিচিত্র প্রজাতির সব সাদা - কালো আর রঙিন প্রজাপতি । সব কিছুই এখন হারিয়ে গেছে । শহরে এসব কিছুই আর অবশিষ্ট নেই । আসলে বিমলেন্দুবাবুর জীবনেরই এখন আর বিশেষ অবশিষ্ট কিছু নেই । রিটায়ার করবেন বছর দুয়েকের মধ্যেই । অথচ এখন থেকেই কান পাতলে যেন শুনতে পাচ্ছেন বিদায়ের সুর । আর পাঁচজনেরই মতো সাদামাঠা সংসার করেছেন , নিজের ...