Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২২২

সৌকর্য ও উৎকর্ষের সমাহার ‘কবিতাসংগ্রহ -১’

কোনও একজন মানুষের নয় শুধু, বয়স বাড়ছে পৃথিবীরও। স্বভাবতই পরিবর্তনশীল এই পৃথিবীতে থাকা জীবন ও জীবনধারণের শৈলীও বদলে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই নিত্য নতুন পরিবর্তনই আজ একরকম নেশা হয়ে পড়েছে মানুষ নামের প্রাণীটির। বদলে যাচ্ছে চলনবলন, বদলে যাচ্ছে মানবিকতা, তাল মিলিয়ে বদলে যাচ্ছে অনুষঙ্গের প্যাটার্নও। সুতরাং সাহিত্য সংস্কৃতির প্যাটার্নও যে বদলাবে তাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। সে যুগধর্মের সূত্র ধরেই কবিতার রূপ পরিবর্তন আমাদের চোখের সামনে প্রোজ্জ্বল। বিদেশি কিংবা ভারতীয় অন্যান্য ভাষার কথা বাদ দিয়ে বাংলা কবিতার এই ক্রমপরিবর্তনশীল ধারার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। বোধগম্যতার বিতর্কিত বিষয়টি বাদ দিয়েই বলা যায় কবিতার শৈলী কিংবা ধারা আজ বহুনুখী। বহুধাবিচিত্র। সাহিত্যের মূল নির্ণায়ক অনুষঙ্গ পাঠকের কাছে কবিতার গ্রহণযোগ্যতাও তেমনি বহুধাবিভক্ত। সুতরাং একটি কবিতা ভালো নাকি খারাপ, বিচারের সেই রায়ও সমভাবে গ্রহণযোগ্য হয়ে থাকেনি আর। সেক্ষেত্রে একজন কবির কাছে কোনও এক বিশেষ ধারায় নিজেকে ব্যতিব্যস্ত রাখার দিনও আর নেই। তবু প্রত্যেক কবির স্বত:স্ফুর্ত একরৈখিকতা এক অনিবার্য বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও বহুরৈখিক সৃষ্টি ...