Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১১৩

প্রচ্ছন্ন নিবেদনের পত্রিকা - ‘শব্দনীল’ - ২৭তম সংখ্যা

২১ মার্চ , ২০২৫ - বিশ্ব কবিতা দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে ‘ পয়েটস্ ‌ ইউনিট ’- এর নিবেদন - ‘ শব্দনীল ’ পত্রিকার ২৭তম সংখ্যা । প্রায় লেটার সাইজের পত্রিকার দুই মলাটের ভিতর রয়েছে গদ্য পদ্যের ৩০ পৃষ্ঠাব্যাপী সম্ভার। যদিও disclaimer- এ লেখা আছে - A Magazine of Poems তবু শুরু ও শেষে যথাক্রমে একটি মূল্যবান নিবন্ধ ও একটি সাংস্কৃতিক প্রতিবেদন জুড়ে দিয়ে পত্রিকাটিকে শুধু কবিতার পাঠকদের উপভোগ্য না করে আপামর সাহিত্য পাঠকের কাছে গ্রহণযোগ্য করে দেওয়া হয়েছে । বিশিষ্ট সাহিত্যিক তথা কবি এবং পয়েটস্ ‌ ইউনিট , ধর্মনগর ও পত্রিকা সম্পাদক হৃষিকেশ নাথের সম্পাদকীয়তে উঠে এসেছে অনেক গরজের কথা । রয়েছে চরাচর জুড়ে বারুদের গন্ধ , প্রতিবেশী পরিসরে দ্বিতীয় স্বাধীনতার প্রহসন আর ভারী বাতাসের উল্লেখ । রয়েছে আপন সাহিত্যবিশ্বের কয়েকজন সদ্য প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি - ‘… আমাদের ছোট্ট শহরের তিনজন কবি সাহিত্যিক আমাদের ছেড়ে চলে গেছেন অজানার ওই পারে । সদ্য প্রয়াত ওইসব কবি সাহিত্যিকের শোক এখনও আমাদের চোখে হৃদয়ে রক্ত ঝরায় । কবি নিরঞ্জন দাস , কবি সাহিত্যিক সুনীতি দেবনাথ এবং কবি প্রাবন্ধিক ও সাং...