Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা 24-07-2021

‘মধুবর্ষী প্রলয়ের খোঁজে’ - কবিতায় স্বপ্নপূরণের দায়

  দু ’ হাতে জড়িয়ে ঘনমেঘ , এক সূর্য তাপস বেদমন্ত্রের স্বরলালিত্যের জড়তা কাটাতে আড়মোড়া ভাঙে , আর সাবলীল জোছনার হাসির ফাঁকেই অমোঘ শান্তি দৌত্য পথ চলার ক্লেশে ধারণ করে জড়তীর বেশ ।   তখন এক সবুজ গাছ বর্ণমালার ক্রমাগত ঋজু আলাপে জর্জরিত হতে হতে ক্রমশ বিদগ্ধতার হোমবহ্নি জাগিয়ে তোলে ।   তন্দ্রাতুর উদোম অনাবাদি পৌষের মেঘ অবশেষে কোটরগত চোখের এক প্রাচীন বটের মানসপুত্র হয়ে জন্মায় । ( কবিতা - সূর্য তাপস )   সম্প্রতি হাতে এলো ডঃ শান্তনু রায়চৌধুরির প্রথম কাব্য সংকলন - ‘ মধুবর্ষী প্রলয়ের খোঁজে ’ । প্রকাশক - পূর্বকল্প এবং ভিকি পাবলিশার্স , গুয়াহাটি । ৮৬ পৃষ্ঠার ছিমছাম কাব্য সংকলনে সন্নিবিষ্ট হয়েছে মোট ৪০টি কবিতা । অর্থাৎ সহজ অংকে চার - ছ ’ সারিতে দায় সারেননি কবি । মনের ভাবকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন বিস্তৃত পরিসরে । স্বপ্নপূরণের দায় মেটাতে দায়সারা ভাবনাকে ঠাঁই দেননি মোটেও । একের পর এক কবিতায় কাব্যসুষমা যেন সযতনে লেপন করে দিয়েছেন কবিতার শরীরে । অথচ অসাধারণ নৈপুণ্যে নিজের সোজাসাপোটা বক্তব্যকেও সটান ব্যক্ত করেছেন অবলীলায় । কবিতা যে কবির ধ্যান ও ধারণার মানসসঞ্জাত সৃষ্টি তা ...