Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১০৬

শেকড়ের টানে সমৃদ্ধ - ‘জড়র টানে’ ৮ম সংখ্যা

বলা যেতেই পারে এক অভিনব উদ্যোগ এবং অভাবনীয় কৃতিত্ব। এপার বাংলা, ওপার বাংলা মিলিয়ে কোটি কোটি মানুষ আঞ্চলিক বাংলা ভাষায় কথা বললেও একশোভাগ আঞ্চলিক ভাষায় লেখালেখিসম্পন্ন একটি পত্রিকা বা সাময়িকী - এমন নজির নিতান্তই বিরল। পরিসর কিছু কমিয়ে আনলে এপার বাংলায় আমাদের এই ঈশান বাংলায় এমনই এক অসাধ্য সাধন করে চলেছে সর্বভারতীয় সিলেটি ফোরাম। ফোরামের নিয়মিত সাহিত্য পত্রিকা ‘জড়র টানে’ সিলেটি আঞ্চলিক ভাষায় লিখিত একটি নিয়মিত নিখাদ পত্রিকা যেখানে প্রতিটি রচনা তা সে গদ্যই হোক বা পদ্য - আবশ্যিক ভাবে সিলেটিতেই হতে হবে। এটাই নিয়ম। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার ৮ম সংখ্যা, ডিসেম্বর ২০২৪ সংখ্যা। আগাপাশতলা একটি উন্নত মানের পত্রিকা যার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে ভেতরের সম্পূর্ণ লেখালেখি গুণগত মানসম্পন্ন। ১/৪ ডিমাই কাগজের সাইজে ৫৮ পৃষ্ঠার এই ম্যাগাজিনের ৪৫ পৃষ্ঠা জুড়ে রয়েছে বিচিত্র সব বিষয়ের উপর লেখা গদ্য-পদ্যের সম্ভার। স্বভাবতই আঞ্চলিক কথ্য ভাষা ও সংলাপে ফুটে উঠেছে শেকড়ের টান, শেকড়ের কথা। উঠে এসেছে ঐতিহ্য, পরম্পরার বিশ্লেষণ। এক এক করে এগোলে প্রথমেই রয়েছে একটি ‘মুখচন্দ্রিকা’। সম্পাদকের কলমে এই অংশে আছে - ‘...উ...