Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১১৬

স্বপ্নবেলার শেষে

  স্বপ্নবেলার শেষে   দীর্ঘদিনের টালবাহানার শেষে টালমাটাল যাপন বেলার শেষে এবার তবে উঠলো বেজে কাঙ্খিত সেই বিসর্জনের বাজনা। সাকিন বিহীন বেভুল পথের অবৈধ সেই যাত্রা শেষে ফিরেছে মন আপন পথে, মরিচীকার পথটি ভুলে।   আলেয়াতে উঠলো ভেসে কাঁটার হাসি অবয়বের সুখের সাজ শুধুই জলছবি। ছিল না যা সব কিছু আজ ফিরিয়ে দিয়ে ক্লান্ত মনন দু’চোখ বুজে শুধুই এবার সহজ পথে সঠিক দিশায় হয় আগুয়ান। থাকুক পড়ে ভুলের যত ব্যর্থ খতিয়ান দেখবো না আর পিছন পানে - উঠুক গড়ে ভিন দিশাতে আপন আপন স্বপ্ন সৌধ - যেমন ইচ্ছে।