জন্মদিন নুন - পান্তার আসা যাওয়ায় লুকিয়েছিল জন্মদিন। জানতে হবে - জানতাম না , মত্ত ছিলাম তাগিদ বিহীন - বিন্দাস সব অলস দিন যাপন। একদিন - কৌতুহলে চুপি চুপি কোষ্ঠী ঘেটে জেনেছি দেদার অজানা সব গোপন তথ্যরাজি। আমি - ওমপ্রকাশ , যে নাকি নয় নয় করে থাকবে বেঁচে - নয়টি দশক নির্দ্বিধায়। মেনেছি সব - কোষ্ঠীতে যে লিখা আছে। হাতের মুঠোয় দেদার দশক পেয়ে মন ছুটছে অবাধ খুশির পানে ফেলেছি পা বাঁধা ছকে - জেনে হাতের মুঠোয় স্থির হয়ে যে আছে - অগুনতি ক্ষণ - বর্ষ , দিবস , মাস। এরপর - দশকের পর দশক ধরে আসছে ফিরে ফি বছরে মনের মধ্যে হচ্ছে জমা স্তরে স্তরে হারানো সুখ - স্মৃতির ভাঁড়ারে। এবার তাঁরে করবো শুধু এক ফরিয়াদ বাঁচবো কেতায় , ভালোবাসায় - তার বদলে দিতে পারি এক লহমায় বাকি থাকা সব ক ' টি দশক। চাই না বেঁচে থাকতে - হয়ে জীবন যুদ্ধে হারিত সৈনিক।
স্বপ্নের ফেরিওয়ালা