Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০

বন্ধু তোমায় - অরূপ রতন

বন্ধু তোমায় - অরূপরতন   রাগ করো না বন্ধু আমার কী লাভ তাতে ? যেমন করে সন্তানেরে অপত্য সস্নেহে আগলে ধরে নির্বন্ধের মোহ - তেমনি করে সুষমামণ্ডিত বন্ধুত্বের নিবিড় বাঁধন , স্বর্গীয় বিধিলিপির সৃষ্টিশীল অমোঘ সৃজন ।   বন্ধু আসে জন্মান্তরের স্রোতে আপাত বিচ্ছিন্নতায়ও থেকে যায় নিরবচ্ছিন্ন । খোলনলচে পাল্টে গেলেও নির্মোহ অন্তরের নৈকট্য অদগ্ধ নাভিমূলেরই মতো চিরন্তন ।   ক্ষণিক ঝড়ের দামাল হাওয়ায় ভাসিয়ে নিলেও অনাদি অনন্ত আকুল সখ্য ধরা দেবেই অন্তবেলায় বিশ্বরূপের দর্শন মেলায় তুমিও যে ভাসবে হাওয়ায় সেকথা কি আর বলতে আছে ? হারিয়ে পাওয়া অরূপরতন ঝঞ্ঝাতেও থাকুক অটল কথার ছলে রাগ ভেসে যাক লক্ষ যোজন - দূর দূরান্তে - অরূপরতন থাকুক অটল যেমন থাকে পৃথ্বী - আকাশ দূর দিগন্তে ।।