বন্ধু তোমায় - অরূপরতন
রাগ করো না বন্ধু আমার
কী লাভ তাতে ?
যেমন করে সন্তানেরে
অপত্য সস্নেহে
আগলে ধরে নির্বন্ধের মোহ -
তেমনি করে সুষমামণ্ডিত
বন্ধুত্বের নিবিড় বাঁধন,
স্বর্গীয়
বিধিলিপির
সৃষ্টিশীল অমোঘ সৃজন।
বন্ধু আসে জন্মান্তরের স্রোতে
আপাত বিচ্ছিন্নতায়ও
থেকে যায় নিরবচ্ছিন্ন।
খোলনলচে পাল্টে গেলেও
নির্মোহ অন্তরের নৈকট্য
অদগ্ধ নাভিমূলেরই মতো চিরন্তন।
ক্ষণিক ঝড়ের দামাল হাওয়ায়
ভাসিয়ে নিলেও
অনাদি অনন্ত আকুল সখ্য
ধরা দেবেই অন্তবেলায়
বিশ্বরূপের দর্শন মেলায়
তুমিও যে ভাসবে হাওয়ায়
সেকথা কি আর বলতে আছে ?
হারিয়ে পাওয়া অরূপরতন
ঝঞ্ঝাতেও থাকুক অটল
কথার ছলে রাগ ভেসে যাক
লক্ষ যোজন -
দূর দূরান্তে - অরূপরতন
থাকুক অটল যেমন থাকে
পৃথ্বী-আকাশ দূর দিগন্তে।।
কী লাভ তাতে ?
অপত্য সস্নেহে
আগলে ধরে নির্বন্ধের মোহ -
বন্ধুত্বের নিবিড় বাঁধন,
সৃষ্টিশীল অমোঘ সৃজন।
আপাত বিচ্ছিন্নতায়ও
থেকে যায় নিরবচ্ছিন্ন।
খোলনলচে পাল্টে গেলেও
নির্মোহ অন্তরের নৈকট্য
অদগ্ধ নাভিমূলেরই মতো চিরন্তন।
ভাসিয়ে নিলেও
অনাদি অনন্ত আকুল সখ্য
ধরা দেবেই অন্তবেলায়
বিশ্বরূপের দর্শন মেলায়
তুমিও যে ভাসবে হাওয়ায়
সেকথা কি আর বলতে আছে ?
ঝঞ্ঝাতেও থাকুক অটল
কথার ছলে রাগ ভেসে যাক
লক্ষ যোজন -
থাকুক অটল যেমন থাকে
পৃথ্বী-আকাশ দূর দিগন্তে।।
Comments
Post a Comment