Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৯

রক্তরাঙা 'লিগ্যাসি'

বদলে গেল কত নাম পার্ক, স্টেডিয়াম, জায়গার নাম কত রেল স্টেশন, কত রাজ্য - দেশের নাম তবু অধরা ‘ভাষা শহিদ স্টেশন’। নেপথ্য কলকাঠি নড়ে চলে যুগ যুগান্ত ধরে রাজা আসে, রাজা যায়, নাম না বদলায় তার বদলে ব্যানারের ভাষা বদলায়। স্টেশন চত্বরে রঙ বদলায় ভাষা, জানে না ওরা এ উঠোনের একটাই রঙ লাল শুধু লাল, রক্তরাঙা ‘লিগ্যাসি’। যে চত্বরে প্রাণের ভাষার গরজে ঝরেছিল লাল শোণিতধারা। আজ ছয়টি দশকেও অবিকল সেই কলকাঠি গড়ে ওঠে না ভাষা শহিদ টার্মিনাস্‌।   আজ আবার আসুক ফিরে সেই গরজ, এগারো শহিদের পুণ্যভূমি আবার হোক মুখরিত - সমবেত প্রতিবাদে, মহীয়ান হোক মৃত্যুমুখর বলিদান বাঁচুক ভাষা, বাঁচুক উনিশে মে’।