Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক গতি শিলচর ২৪-০৫-২০২১

শিক্ষক স্মরণে

নদী চিরপ্রবহমান । তবু অনন্ত এই ফল্গুধারায়ও কতই না বৈচিত্র । অগুনতি জলধারার মতোই কিছু জীবন যেমন সমাহিত ছায়ায় থেকে যায় লোক জীবনের অলক্ষ্যে ঠিক তার বিপরীতে কিছু জীবন আমৃত্যু সম্মুখীন হয়ে চলে সার্বিক সাফল্যের । নিত্য নতুন সোপান বেয়ে জীবনভর শুধু উত্তরণের কল্পকথা । হঠাৎ করে দীর্ঘ প্রায় চল্লিশ বছর আগের স্মৃতির সরণিতে এভাবে প্রবেশ করতে হবে তা ভাবিনি কখনো । ১৯৮২ ইংরেজিতে প্রবেশিকা পাশ করার পর নিজের কল্পজগৎটাকে ছেড়ে এসে উচ্চ শিক্ষার আশায় পাড়ি জমিয়েছিলাম তখনকার এবং অবশ্যই এখনকারও নামী শিক্ষানুষ্ঠান গুরুচরণ কলেজে । চোখে তখন দীর্ঘ জীবনের স্বপ্ন । কিন্তু স্বপ্নপূরণে মূল অন্তরায় হয়ে দাঁড়ালো ফেলে আসা জীবনের হাতছানি এবং সম্ভবত ভুল বিষয় নির্বাচন । তখন কি আর জানতাম যে আমার মনোজগতে বিজ্ঞান নয় , ছিল কলাবিষয়ের অপ্রচ্ছন্ন হাতছানি । তাই সামলে উঠতে পারিনি পড়াশোনার চাপ । বিজ্ঞান বিষয়ের ক্লাসে সবকিছু ছিল আমার ধরাছোঁয়ার বাইরে । কিন্তু বিভ্রান্ত আমার মননে তখন যা কিছু আগ্রহ অবশিষ্ট ছিল তা ছিল শুধু একটি মাত্র বিষয়ের একজন মাত্র শিক্ষকের শিক্ষাদান । আমার সেই পরম পূজ্য শিক্ষকের প্রবহমানতা আজ রুদ্ধ । সাগরে ম...