Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ১৯-১২-২০২৪

শাশ্বত আঙ্গিকে শিলং মাতৃমন্দিরের মুখপত্র তথা শারদীয় পত্রিকা ‘শক্তি’

উত্তরপূর্বের সাহিত্যচর্চায় একটি উল্লেখযোগ্য স্থান ছিল মেঘালয়ের । বিশেষ করে শিলং ও তুরা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করত । বর্তমানেও যে হচ্ছে না তা নয় , তবে সেই ধারা , সেই সাহিত্যসৃষ্টির পরিমাণ ( এবং মানও ?) আর আগের মতো নেই । নিয়মিত প্রকাশিত পত্রপত্রিকাগুলো অনেকটাই অনিয়মিত এবং হয়তো চিরতরেই বন্ধও হয়ে গেছে । এক ঝাঁক প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিবান কবি লেখকের কবিতা কিংবা লেখা আর এখন সচরাচর প্রকাশিত হতে দেখা যায় না - অবশ্যই কিছু দীর্ঘকালীন ব্যতিক্রমের বাইরে । এর কারণ সহজবোধ্য । এ নিয়ে এখানে আলোচনা করা যায় না । শিলং পোলো গ্রাউন্ডে অবস্থিত শাশ্বত , সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান মাতৃমন্দিরের প্রতিষ্ঠার উনসত্তর বছর হয়ে গেছে । বর্তমান প্রেক্ষাপটে একাধারে এ যেমন এক গৌরবের গাথা অন্যদিকে এক চ্যালেঞ্জও বটে । এই টালমাটাল সামাজিক পরিস্থিতিতে আধ্যাত্মিক আবহে , ঐতিহ্য পরম্পরা অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ বড় কম কথা নয় । এই দুর্গোৎসবের আবহে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের মুখপত্র তথা সাহিত্য পত্রিকা ‘ শক্তি ’ - ১৪৩১ । প্রথমেই বলে রাখা ভালো যে এ...