মোহনা বেলার গান সামনে শুধুই মোহনা এবার হবো বিলীন - দূর পারাবার। আনন্দ আর স্মৃতির ভারে দু চোখ ভরে অশ্রু ঝরে। মহামিলনের আহ্বান রবে হৃদয় হয়েছে আকুল যবে , সেই সে ক্ষণে অশ্রুধারায় কোন বা সুখের গান গেয়ে যায় ? আনন্দের এই ধারায় ধারায় হৃদয় সঘন খেই যে হারায় , আয় রে আমার কল্লোলিনী লাস্যময়ী তন্বী তটিনী। সকাল বেলার নির্ঝরিনী ভরদুপুরের মন্দাকিনী , আয় রে আমার সুখ বনানী আবার নয়নঠারটি হানি। ঘিরেছে বেদন শেষের বেলায় হারায় হৃদয় মিলন মেলায় , শালবনে আজ স্মৃতির মেলা সঙ্গোপনে কাটুক বেলা।
স্বপ্নের ফেরিওয়ালা