মোহনা বেলার গান
সামনে শুধুই মোহনা এবার
হবো বিলীন - দূর পারাবার।
আনন্দ আর স্মৃতির ভারে
দু চোখ ভরে অশ্রু ঝরে।
মহামিলনের আহ্বান রবে
হৃদয় হয়েছে আকুল যবে,
সেই সে ক্ষণে অশ্রুধারায়
কোন বা সুখের গান গেয়ে যায় ?
আনন্দের এই ধারায় ধারায়
হৃদয় সঘন খেই যে হারায়,
আয় রে আমার কল্লোলিনী
লাস্যময়ী তন্বী তটিনী।
সকাল বেলার নির্ঝরিনী
ভরদুপুরের মন্দাকিনী,
আয় রে আমার সুখ বনানী
আবার নয়নঠারটি হানি।
ঘিরেছে বেদন শেষের বেলায়
হারায় হৃদয় মিলন মেলায়,
শালবনে আজ স্মৃতির মেলা
সঙ্গোপনে কাটুক বেলা।
হবো বিলীন - দূর পারাবার।
আনন্দ আর স্মৃতির ভারে
দু চোখ ভরে অশ্রু ঝরে।
মহামিলনের আহ্বান রবে
হৃদয় হয়েছে আকুল যবে,
সেই সে ক্ষণে অশ্রুধারায়
কোন বা সুখের গান গেয়ে যায় ?
আনন্দের এই ধারায় ধারায়
হৃদয় সঘন খেই যে হারায়,
আয় রে আমার কল্লোলিনী
লাস্যময়ী তন্বী তটিনী।
সকাল বেলার নির্ঝরিনী
ভরদুপুরের মন্দাকিনী,
আয় রে আমার সুখ বনানী
আবার নয়নঠারটি হানি।
ঘিরেছে বেদন শেষের বেলায়
হারায় হৃদয় মিলন মেলায়,
শালবনে আজ স্মৃতির মেলা
সঙ্গোপনে কাটুক বেলা।

Comments
Post a Comment