Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৫

সরস্বতী বিদায়

আজীবন এক মহীরুহ ছায়া তলে কাটিয়েছি বেলা তরু মূলে প্রাণে গান ছিল মনে সুর ছিল ভবঘুরে ঘোরে মনপাখি উড়ছিল। সেই যে মহীরুহ ছুঁয়েছে আকাশ এল কোথা থেকে হাওয়া একরাশ বেলাশেষে পঞ্চভূতে হলো লীন ধ্বস্ত বেলায় তনু মনহীন প্রাণহীন। যাবার বেলায় কণ্ঠে নিয়ে গান ছুটে চলে অনন্ত ধামে মহীয়ান হাতে হাত ধরে করুণা ধারায় সরস্বতী মা ও মেয়ে অনন্ত বিদায়। বিসর্জনে মর্ত্য ফেরত সরস্বতী ভাসেন জলে মূর্তিমতী অনন্ত ভাসানে মেয়ে সরস্বতী চলে ভবঘুরের মনাকাশে চিতার আগুন জ্বলে।   ( সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি, ০৬ - ০২ - ২০২২ )