Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৪৯

‘তারাদের মাঝে একা জেগে রয় হারানো মায়ের মুখ...’ ব্যথিত যাপনের ধারাবাহিক ক্ষরণ ‘আমার হিরোশিমা’

একটি খোলা দরজা দিয়ে একসাথে বহু লোক বেরোতে চাইলে প্রকৃতপক্ষে কেউই বেরোতে পারে না। আমাদের মনের দরজাও তেমনই। একসাথে বহু কথা, বহু ভাব এসে জমাট বাঁধলে কিছুই যেন প্রকাশ করা যায় না। কোথা থেকে শুরু, কোথায় শেষ - তার হদিশ খুঁজে হয়রান হতে হয় আকছার। কবি রত্নদীপ দেব-এর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আমার হিরোশিমা’র আলোচনা এমনই এক দুরূহ কাজ। এ গ্রন্থের শুরু কিংবা শেষ বলে কিছু থাকতে পারে না। শুধু গ্রন্থনাম নিয়ে লিখতে গেলেই হয়তো লেখা হয়ে যাবে কয়েকটি পৃষ্ঠা। কারণ গ্রন্থনামের মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক ব্যঞ্জনা। হিরোশিমা - পৃথিবীর বুকে ঘটে যাওয়া ঘটনার নিদারুণতম উদাহরণ। অভাবিত ক্ষণে এক পলকে এক পরমাণু বোমার আঘাতে একটি জনপদ, একটি শহরের এক অসহায় ধ্বংসময় আখ্যানের নাম হিরোশিমা। পাশাপাশি এক পুনর্জন্ম, এক পুনর্নির্মাণের গাথাও হিরোশিমা। সব মিলিয়ে ৬৪ পৃষ্ঠার চার বাই আট ইঞ্চির পুচকে আকারের কাব্যগ্রন্থটি তেমনই যেন এক অমেয় শক্তি ভাণ্ডার যার ভেতর রয়েছে উপন্যাসের মতো একের পর ধারাবাহিক দুর্ঘনার শক্তিশালী কাব্যরূপ। কবির মননে হিরোশিমা ধ্বংসের মতোই এক দুর্ঘটনা তাঁর মাতৃবিয়োগ। উপন্যাসের ঘটনাবলি যেন হিরোশিমার পতন ও তৎপরবর্তী প...