Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৩৯

শব্দবোধের কাব্যময় সংকলন ‘মৃত পাণ্ডুলিপির রাত’

আধুনিক কবিতার কোনও নির্ধারিত ধাঁচ হয় না । এখানে থাকে না কোনও ধারাবাহিকতা কিংবা ছকের নিয়ম নীতি । প্রতিটি শব্দ এবং পঙ্ ‌ ক্তির স্বাধীনতা অবাধ । আধুনিক কবিতার রসাস্বাদনই শেষ কথা , কোনও অর্থ কিংবা ব্যাখ্যা খুঁজতে যাওয়া বৃথা শ্রম মাত্র । কবি যেমন এই পর্বে স্বাধীনচেতা এবং স্বাধীন চিন্তারও অধিকারী পাঠকও তেমনি ভাবনার গভীরে মিশে গিয়ে বোধের ঘরে প্রবেশ করার অধিকারী । এতে কবির সঙ্গে পাঠকের একাত্ম হয়ে যাওয়ার যেমন কোনও বাধ্যবাধকতা কিংবা শর্ত নেই , তেমনি নেই কোনো দায়ও । তবু , এতকিছুর পরেও আধুনিক কবিতা নিজস্ব বৈভবে ব্যতিক্রমী । তবে আধুনিক কবিতারও রকমফের আছে । প্রতিটি কবিতাই বহন করে তার স্রষ্টার কাব্যিক জিন। অবোধ্য, দুর্বোধ্য এবং সহজবোধ্যের মতো কোথাও তার সহজ তন্বী চলন তো কোথাও ‘ বুঝতে নারি , চরণ বাঁকা ’ । কোথাও আবার ক্যালকুলাসের মতো বিচিত্র এবং জটিল অঙ্কের সমীকরণ যার কোনও সমাধান নেই কারো কাছেই। না পাঠকের কাছে এবং হয়তো না কবির কাছেও। এমনও আছে এরা একবারই প্রসব হয় এবং তার পর থেকে মালিকানাবিহীন হয়ে অবোধ্য হরফের পাহাড়ে পড়ে থাকে নিঃসঙ্গ হয়ে আজীবন। কবি গোপাল চক্রবর্তী উত্তরপূর্বের কবিতাবিশ্বে ক্রমশ অ...