‘ উজান ’ ও ‘ সাগ্নিক ’ – সমসাময়িক আসামের দুই প্রান্তিক বাংলা ছোট পত্রিকা সাহিত্যের তৃতীয় ভুবনে বর্তমানে বাংলা ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিন এর ক্ষেত্রটি যে এক বৃহৎ আকার ধারণ করেছে তাতে কোনও সন্দেহ নেই । ইতিমধ্যেই সাত সাতটি সম্মেলনের উদযাপন তারই সাক্ষ্য বহন করছে । স্বাভাবিক ভাবেই ব্রহ্মপুত্র উপত্যকাও পিছিয়ে থাকেনি মোটেও । ইদানীং স্বল্প সময়ের ব্যবধানে প্রকাশিত হলো আসামের দুই প্রান্তের দুই উল্লেখনীয় বাংলা ছোট পত্রিকা – ‘ উজান ’ ও ‘ সাগ্নিক ’ এর সাম্প্রতিকতম সংখ্যা । উজান আসামের বাণিজ্যিক শহর তিনসুকিয়া থেকে বেরোল ‘ উজান ’- এর ১৪তম সংখ্যা আর নিম্ন আসামের বাসুগাঁও থেকে ‘ সাগ্নিক ’- এর ২৬তম সংখ্যা । একসাথে দুটি সংখ্যা হাতে আসতেই এর একটি তুলনাত্মক পর্যালোচনার লোভ সংবরণ করা গেল না । উদ্দেশ্য – সমকালীন আসামের বাংলা ভাষা সাহিত্য চর্চার হাল হকিকৎ জনসমক্ষে প্রতিভাত করা । পর্যালোচনার জন্য এই দুই পত্রিকাকে বেছে নেওয়ার আরেকটি কারণ হচ্ছে উভয়ের কলেবরগত সাদৃশ্য তথা হালে অনুষ্ঠিত সপ্তম উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা ছোট পত্রিকার গুয়াহাটি সম্মেলনে উভয়ের সদম্ভ উপস্থিতি। পত্রিকা প্...
স্বপ্নের ফেরিওয়ালা