Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১২৩

আমি ঈশ্বর ভালোবাসি

  আমি ঈশ্বর ভালোবাসি ভাইরাসে ভর করলো যখন থেকে গৃহবন্দি হলো মানুষগুলো অমনি এসে শয়তানটি দিল হাজিরা অলস মগজ শয়তানের যে ডেরা ।   আজ - দশচক্রে ভগবান ভাইরাস টানাহ্যাঁচড়ায় ঈশ্বর কুপোকাত শুরু হলো আমার ঈশ্বর তোমার ঈশ্বর খেলা ফি বছরে পুজো এলেই - আমার দুর্গা , তোমার দুর্গায় যেমন কাটে বেলা ।   বছর জোড়া হৈ চৈ আর উল্লাসে মত্ত ভাবনাতেও আসেননা ঈশ্বর , ঈশ্বর আজ পণ্য শুধু মেধার বাণিজ্যে ঝোপ বুঝে কোপ মারা শুধু বুদ্ধিজীবির রাজ্যে ।   মন্দির আজ বন্ধ হতেই আষ্ফালন উল্লাসে সব মরিয়া প্রদর্শনে দিলদরিয়া সেজে , কবির কলম এক খোঁচাতে হত্যা করে ঈশ্বর স্বার্থপরের কারনামাতে হাসেন জগদীশ্বর ।   আর্ত সেবায় থাকতে হবে সেবারই মনন মিথ্যে শুধু দায় চাপানো ধর্ম আর ঈশ্বরে ঈশ্বর তাঁর - অন্তরে যাঁর পরার্থপর বোধ ধর্ম কখনো শেখায় না বিরোধ ।   যতই মারো ঈশ্বর তুমি কবি ততই যে ম্লান হচ্ছে তোমার ছবি মন মন্দিরে , ঘরে ঘরে ঈশ্বরেরই বাসা ঈশ্বরই তো শিখিয়েছেন দীন জনে ভালোবাসা ।   আর্ত , দুস্থ , দীন , ভিখারি আমার ঈশ্বর নয় ওরা আমার মতই মানুষ - ঈশ্বর সৃষ্ট , আমার ঈশ্বর প্রাণীকুল যত , প্রকৃতি জননী আমার ঈশ্বর গুর...