ঘুমোও দুপুর , ঘুমোও রাত্র ঘুমোও তোমরা অহোরাত্র । ঘুমোও বাংলা , ঘুমোও দেশ আমি তো ভাই এই আছি বেশ । পড়ুক দেবীর মুণ্ড খসে মরুক স্বজন বাংলা - দেশে আমার তাতে কী যায় আসে এই আছি বেশ রঙ্গ রসে । ভোটের দিনেও ঘুমোও জবর রাখবে কেন দেশের খবর ? চলুক ঘরে এসি , টিভি চর্ব্য চোষ্যে আমেজ মাখি । ভোটের লাইনে যাব নাকি ? এই গরমে পোষায় বুঝি ? এই তো বৃষ্টি নামল পথে কী করে যাই ভোটের বুথে ? ঘুমোও তোমরা ঘুমোও সই মারুক নাহয় নেপোয় দই । আমার তাতে কী যায় আসে ? মাইনে তো ঠিক পাবই মাসে । গোল্লায় যাক ধর্ম , দেশ আমার কী আর , এই আছি বেশ ।
স্বপ্নের ফেরিওয়ালা